সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

তাহিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫১:৫৩ পূর্বাহ্ন
তাহিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা
স্টাফরিপোটার :: মাদক কারবারীদের সকল ধরনের তথ্য দিন, ভয় পেলে অজ্ঞাত নামে আমাদের কাছে অভিযোগ লিখে পাঠানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে গতকাল বুধবার তাহিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, নিজেদেরকে আগে সঠিকভাবে পরিচালিত করতে হবে, একই সাথে সন্তানরা কি করছে, কোথায় যায় নজরদারি বাড়াতে হবে। হাউজবোডে মাদক কারবারীরা বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তা সঠিক কিন্তু সব পর্যটকবাহী হাউজবোডে অভিযান পরিচালনা করা ঠিক হবে না। কারণ অনেকেই পরিবার পরিজন নিয়ে আসেন। তাই সঠিক তথ্য দিলে আমাদের অভিযান করতে সহজ হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, নিজ নিজ অবস্থান থেকে মাদক কারবারী, সেবনকারী১দের কঠোরভাবে দমন করতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন। কোনো ছাড় দেয়া হবে না। পুলিশ মাদক বিষয়ে জিরটলারেন্স নীতিতে কাজ করছে। বাদাঘাট ইউনিয়নের সর্বস্তরের জনতা ও সচেতন যুব সমাজের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, জেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, বাদাঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স