সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জামালগঞ্জে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫৬:১৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ছবি: জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিংয়ের ক্যাম্পেইন চলাকালীন ছবি।
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‎
বুধবার সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‎
এসময় জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রব। ‎
এসময় আরো উপস্থিত ছিলেন, সাচনা বাজার উপ-শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মন্ডল, ডেপুটি জুনিয়র অফিসার আনিসুল হক চৌধুরী মুন ও দুই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
‎বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই তাদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পূবালী ব্যাংক চালু করেছে স্কুল ব্যাংকিং সুবিধা। এর মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খুব অল্প টাকাতেই সঞ্চয়ী হিসাব খুলতে পারে। এতে নেই কোনো জটিলতা, বরং সহজ শর্তে তারা টাকা জমাতে ও উত্তোলন করতে পারে। এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সঞ্চয়ই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে। পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর