সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বৈষম্যবিরোধী মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে: সারজিস আলম

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪০:০৯ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে: সারজিস আলম
স্টাফ রিপোর্টার :: এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠনক সারজিস আলম বলেন, এনসিপির প্রতিনিধি দল সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করেছে। আমরা সুস্পষ্ট করে বলেছি, জুলাই আন্দোলন ও এর আগে-পরে যাঁরা অন্যায় অনিয়ম করেছে এবং যারা বৈষম্যবিরোধী মামলার আসামি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। কোনো দলের নেতার সুপাপরিশে যেনো কাউকে হয়রানি না করা হয় এবং কোনো অপরাধী যেনো পার না পায়। মামলা নিয়ে যেনো বাণিজ্য না হয় সে বিষয়টিতে সচেতন থাকতে হবে। মামলা আসামি যারা দেশে অবস্থান করছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। যারা পালিয়ে গিয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে কুটনেতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বুধবার দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোন নির্বাচন হবে না, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের অধিনে আর কোন নির্বাচন হবে না। ভারতের আর্শীবাদপুষ্ট হয়ে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো খুন করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশের কোন নির্বাচনেই আর অংশ নিতে পারবে না। তিনি আরো বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারে না, হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। ৫ অগাস্টেই বাংলাদেশর জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অনন্তর্বতী সরকারেরই দুর্বলতা, যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে। কিছু কিছু কর্মকর্তা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগে কিছু কালপিট কর্মী বিদেশে রাজনৈতিক নেতাদের বিব্রত করছে। এটি আমার আর হতে দিতে পারি না। সারজিস আলম বলেন, অভ্যুত্থানে রাজপথে একসাথে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে। মানুষ দুটি দলকে একসাথে দেখতে চায় তাই আলোচনা চলছে। শীঘ্রই এই আলোচনার সুন্দর সমাধান হবে। এনসিপির দলীয় প্রতিকের বিষয়ে সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে প্রয়োজনে আবারো রাজপথে নামা হবে। আগামী জাতীয় নির্বাচন এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে। নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন সমস্যা নেই, তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। যার মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়িত হবে। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু