সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪২:৩৩ পূর্বাহ্ন
ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। সভায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার অসীম বরণ তালুকদার। সভায় বক্তব্য রাখেন এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার সোহেল রানা, সিএনআরএস উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেবেল অফিসার কনিকা তালুকদার প্রমূখ। সভা সঞ্চালনা করেন সুনামগঞ্জ ব্র্যাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম। দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ঝুঁকি জ্রাস কর্মসূচি, ব্র্যাক, ফিল্ড কো-অর্ডিনেটর এস. এম. তরিকুল ইসলাম। সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে সাবধানে ও সচেতনভাবে হাওরে কাজ করা, জলবায়ু পরিবর্তন এর ফলে ঘটিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করা, হাওরে বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা, হিজল, করচ গাছ বনায়ন, বন্যা সহনশীল নদী ও খাল খনন, রাস্তা সংস্কার, ঘরের ভিটা উঁচুকরণ, বন্যা পূর্ব-প্রস্তুতির উপর আপদকালীন পরিকল্পনা তৈরি, জলবায়ু পরিবর্তন বিষয়ে এবং অকাল বন্যা প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা সরকারের উন্নয়নের মূল ধারায় স¤পৃক্ত করা হলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকরী অবদান রাখতে পারবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন, জলবায়ু পরিবর্তনে সকলে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকতে হবে। হাওরে বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ স্থানে রাখতে হবে। তিনি বলেন, বজ্রপাতের সময় হাওরের জমিতে, হাওর, খাল-বিলে কর্মব্যসন্ত থাকার কারণে প্রায় সময় প্রাণহানির ঘটনা ঘটে। তিনি বলেন, এসব দুর্যোগ মোকাবেলা করতে খালি জায়গায় তালগাছ, নারকেল গাছ ও খেজুর গাছের চারা রোপণ করতে হবে। গাছ যতœসহকারে বেড়ে উঠলে বজ্রপাত থেকে মানুষ নিরাপদ থাকতে পারবে। তিনি আরও বলেন, ব্র্যাকের এ ধরনের প্রকল্প থাকলে এই প্রকল্পের মাধ্যমে বৃক্ষ রোপণের ব্যবস্থা করতে হবে। দুর্যোগ মোকাবেলায় কার্যক্রমে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের পাশে থাকবো। আমরা সকলে মিলে নিরলসভাবে কাজ করবো। এই জন্য দায়িত্বশীলরা আন্তরিকভাবে উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু