সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:২২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:২২:০১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া
স্টাফ রিপোর্টার :: এবার সুনামগঞ্জসহ দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন ডিসি নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছিল। মঙ্গলবার মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোণা, রাজবাড়ী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, মেহেরপুর, পঞ্চগড়, যশোর, বরগুনা, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী ও দিনাজপুর জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে দুই দিনে অন্তর্বর্তী সরকার ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিলো। উল্লেখ্য, জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ২০ জন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল আনছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪