সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:১৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:১৫:২৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক গণসংযোগ অব্যাহত রেখেছেন। সোমবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় বিভিন্ন এলাকার স্থানীয় মানুষজন অ্যাড. আব্দুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং অভিনন্দন। গণসংযোগকালে অ্যাড. আব্দুল হক বলেন, পিআর সিস্টেমের মাধ্যমে একটি দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তিনি বলেন, ৯০ দশকের সেই পলাশ বাজার থেকে কারেন্টের বাজার হয়ে বসন্তপুর, বিন্নাকুলী ভায়া লাউড়েরগড় বাজার পর্যন্ত সেই সড়ক এখনও হয়নি। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে গেলাম, এই এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নতির লক্ষ্যে আপনাদের সাথে নিয়ে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মামুনুর রশিদ কয়েছ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল বাছিত, আসাদুজ্জামান, কবির হোসেন, বুরহান উদ্দিন, আব্দুল আউয়াল, ওসমান গণি, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হেকিম, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান, পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির সদস্য নজরুল ইসলাম, হরমুজ আলী, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য শাম্মী, রমজান আলী, পলাশ ইউনিয়ন বিএনপি নেতা বুরহান উদ্দিন, আবুল বাশার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা