সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে ৪ জনকে ২ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৬:৩২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৬:৩৩:১১ অপরাহ্ন
তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে ৪ জনকে ২ মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীরে জব্দ করা বালু কেটে পাচারের দায়ে চার জনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
রবিবার রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এই রায় দেন।
জানাগেছে,উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জব্দকৃত বালু কর্তন ও পাচার করছে এমন সংবাদে উপজেলার যাদুকাটা নদীতে রাত ৮ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে জব্দকৃত বালু কর্তন ও পাচারের সময় জেলার বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ারচর গ্রামের আব্দুল জব্বার এর ছেলে বাচ্চু মিয়া(৪০),তাহের আলীর ছেলে ইছব আলী(৩০),আবুল কাশেম এর ছেলে মাসুক মিয়া(১৯) ও জেলার জামালগঞ্জ উপজেলা উজ্জ্বলপুর গ্রামের রামগোবিন্দ দাস এর ছেলে প্রলয় দাস(৫২) জনকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের কারাদন্ড দিয়ে, তাদের তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।

এর সত্যাতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
তিনি জানান বালু চুরি ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের সকালে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স