সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দোয়ারাবাজারে দুর্গাপূজা উপলক্ষে সভা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দুর্গাপূজা উপলক্ষে সভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দোয়ারাবাজার থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক। সঞ্চালনায় ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি সোনাধন দে এবং সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাস। এছাড়াও দোয়ারাবাজার থানার অন্তর্গত সকল পূজাম-পের সভাপতি ও সাধারণ স¤পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ সভায় অংশগ্রহণ করেন। সভায় ওসি মো. জাহিদুল হক বলেন, দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা শান্তিপূর্ণভাবে স¤পন্ন করতে সবাইকে সতর্ক অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা পূজামন্ডপে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা পুলিশ প্রশাসনের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন