সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
দিরাই প্রতিনিধি: “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দিরাই পিএফজি ও ওয়াইপিএজির উদ্যোগে আলোচনা সভা, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। দিরাই উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিএফজির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার। সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস পান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে দিরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির দিরাই গড়তে চায়। বক্তারা আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে সহিংসতা, ধর্মীয় বিভেদ, গণঅভ্যুত্থানের মতো ঘটনাগুলো আমাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার। সভায় আরও বক্তব্য রাখেন দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, সাংবাদিক মোসাহিদ আহমেদ সরদার, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেনা বেগম, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির মুহসিনা খাতুন রুমি, পারভিন বেগম, বিএনপি নেতা জুয়েল আহমেদ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, সাবেক ইউপি সদস্য হাফছা বেগম, মাজেদা খাতুন, যুবদল নেতা লেবু মিয়া, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের লিপিকা বিশ্বাস, সবিতা রানী, দূরপতি নন্দী, রিয়াজুল ইসলাম, আবু ইউসুফ খানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি শান্তি পদযাত্রা দিরাইয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। সেখানে পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আয়োজক সংগঠনের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা