সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জামালগঞ্জে মন্দিরসহ একাধিক বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৯:০২ পূর্বাহ্ন
জামালগঞ্জে মন্দিরসহ একাধিক বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জের সাচনা গ্রামে একের পর এক চুরির ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরির ঘটনায় জামালগঞ্জ থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনও চোর শনাক্ত কিংবা চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। এ নিয়ে স্থানীয় লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, গত বুধবার দিবাগত রাতে সাচনা গ্রামের রামকৃষ্ণ মন্দির থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের মূল্যবান জিনিসপত্র চুরি হয়। সম্প্রতি একই গ্রামের সাংবাদিক দেবব্রত ঘোষ চৌধুরীর বাড়ি, শিক্ষক নবগোপাল রায়ের বাড়ি, শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরীর বাড়ি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সর্বশেষ জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র দাশের বাড়িও বাদ যায়নি চোরের লক্ষবস্তু থেকে। এছাড়া গ্রামের রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন নিগমানন্দ সরস্বতী সংঘ মন্দির ও লোকনাথ সেবা সংঘের মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। গত ১২ সেপ্টেম্বর রাতে সাচনা সাংবাদিক দেবব্রত ঘোষ চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় পরদিন জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর কয়েকদিন পরেই রামকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক অনন্ত পাল বাদি হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক দেবব্রত ঘোষ চৌধুরী জানান, সবগুলো চুরির ঘটনায় চোরেরা প্রতিটি বাড়ির তালা ভেঙে প্রবেশ করে স্টিল ও কাঠের আলমারির তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র খুঁজে। চোরেরা মূলত স্বর্ণালঙ্কার ও কাসার বাসনপত্র চুরি করতেই এসব বাড়িতে ঢুকছে। স্থানীয় ইউপি সদস্য ও সাচনা গ্রামের বাসিন্দা রবীন্দ্র কুমার দাস বলেন, এ ধরনের ধারাবাহিক চুরির কারণে গ্রামে সাধারণ মানুষ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভোগছে। পুলিশ এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। জামালগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। তদন্তের জন্য সার্কেল স্যারসহ আমরা এ মুহূর্তে সাচনা যাচ্ছি। চুরির ঘটনা সবগুলোই একসুতোয় গাঁথা। আশা করি দ্রুতই ওই চোর সিন্ডিকেটকে আমরা চিহ্নিত করতে পারব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু