সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জগন্নাথপুরে শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে শিক্ষকদের মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিগত ৫ বছরের বকেয়া ভাতা ও ৮ বছরের প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবিতে সোমবার দুপুরে মহাবিদ্যালয় গেইটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির, প্রভাষক মোহাম্মদ শিব্বির আহমদ, প্রভাষক রিংকর চন্দ্র রায়, প্রভাষক দেবাশীষ রায়, প্রভাষক মো. হাসানুজ্জামান খান, প্রভাষক মো. আবু তাহের রানা, প্রভাষক মাহমুদ সুলতান, প্রভাষক মির্জা আমিনুল হক, প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক মো. মহিউদ্দিন, শিক্ষক জুটন তালুকদার ও প্রদর্শক মো. আমিরুল ইসলাম। বক্তারা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডির সহযোগিতায় অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল মতিন কর্তৃক নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বিগত ৫ বছরের ভাতাদি প্রদান না করে তিনি বিভিন্ন ছল-চাতুরি করে আসছেন এবং কলেজ পর্ষদ থেকে প্রতিমাসে বেসিকের ১০% করে প্রত্যেক শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা থাকার কথা থাকলেও কারো ব্যাংক একাউন্টে এসব টাকা জমা হয়নি। বিধায় বিগত ৫ বছরের বকেয়া ভাতাদি ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-বশিরুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪