সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

হেযবুত তাওহিদের উদ্যোগে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৮:১৮ পূর্বাহ্ন
হেযবুত তাওহিদের উদ্যোগে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হেযবুত তাওহিদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় একটি রেস্টুরেন্টে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেযবুত তাওহীদ সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন। সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। গোল টেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তাওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক স¤পাদক সাইফুর রহমান। তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র ¯্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। তিনি বলেন, যে কোনো তথ্য প্রচারের আগে সেটা যাচাই করা। সত্য ও মিথ্যার মিশ্রণ না করা। কারো বিরুদ্ধে মানহানিকর ও উপহাসমূলক উক্তি না করা। পরনিন্দা না করা। কারো উপর মিথ্যা অপবাদ না দেওয়া। অনুমান প্রসূত কথা না বলা। অন্যের ত্রুটি সন্ধানের জন্য গোয়েন্দাগিরি না করা। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলা, পাশ কাটিয়ে না যাওয়া-এগুলো আল্লাহর দেওয়া আদেশ-নির্দেশ, নীতি। যা দেশ-কাল-পাত্র নির্বিশেষে চিরন্তন শাশ্বত বিধানরূপে পরিগণিত হওয়ার উপযোগী। গোল টেবিল বৈঠকে তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ছবি চৌধুরী, হেযবুত তওহীদের মো. আবু তাহের ভূইঁয়া ও ইসমাইল হোসেন। গোল টেবিল বৈঠকে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বাক-স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার’ গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কৃষক, শ্রমিক ও নারী উদ্যোক্তাগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য