সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই

গৌরারং ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন
গৌরারং ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ইউনিয়নের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৌরারং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুল হক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম খালিদ। সম্মেলনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি নেতা ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, পৌর বিএনপি নেতা আবুল করিম, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল আলিম প্রমূখ। সম্মেলনে নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন ও ইসহাক আলী মেম্বার। সভা সঞ্চালনা করেন গৌরারং ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব সৈয়দ ফুজায়েল কিবরিয়া। সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর আন্দোলন করে আওয়ামী লীগকে বিদায় করেছি। দলের অযোগ্য ব্যক্তি দিয়ে নেতৃত্ব দেয়া যাবে না। তৃণমূলের নেতা-কর্মীরা হলেন দলের প্রাণ। তারা বলেন, তৃণমূল নেতা-কর্মীকে অনেকে বলবে তোমাদের কোনো কাজ নেই। আপনারা এ কথায় কান দেবেন না। কেউ কাউকে ছেড়ে যাবেন না। বক্তারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খুব শীঘ্রই নির্বাচন হবে। আমরা সবাই সক্রিয় থেকে দলের জন্য কাজ করবো। যারা দলের সুনাম নষ্ট করতে চায়, তাদেরকে ছাড় দেয়া যাবে না। আমরা ছাড় দেবো না। বক্তারা বলেন, দল যাকে প্রার্থী মনোনীত করবে, আমরা তার পক্ষে কাজ করবো। আলোচনা সভা শেষে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী