সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল হাজারো রোগী

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৮:২৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল হাজারো রোগী
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ও সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের উদ্যোগে এবং বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতায় শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী এবং সঞ্চালনায় ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজা। এছাড়াও বক্তব্য দেন নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান, ডা. নজরুল হোসেন প্রমুখ। দিনব্যাপী এ শিবিরে শান্তিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের হাজারো রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা নেন। অনেক রোগীকে চশমা ও লেন্স প্রদান করা হয়। পাশাপাশি যাদের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদেরকে পরবর্তী সময়ে বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর, ডা. দেওয়ান রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান, ডা. হাবিবুল্লাহ বাহার ও ডা. মনোতোষ পাল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সচেতন নাগরিক পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ, মনসুর আলী, সেলিম মিয়া, হুমায়ুন কবির, বাবুল মিয়া, তাজুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প