সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

হাওরের কৃষিকে টিকিয়ে রাখতে হবে

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৫:৫০ পূর্বাহ্ন
হাওরের কৃষিকে টিকিয়ে রাখতে হবে
হাওরকেন্দ্রিক কৃষি বাংলাদেশের জাতীয় খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভরসা। দেশের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ধান উৎপাদিত হয় সিলেট বিভাগের বিস্তীর্ণ হাওরাঞ্চলে। অথচ এই কৃষিই আজ নানা সংকটে জর্জরিত। জলবায়ুর বিরূপ প্রভাব, অকালবন্যা, পাহাড়ি ঢল, শিলাবৃষ্টি, সেচের অভাব, শ্রমিক সংকট, উৎপাদন খরচের লাগামছাড়া বৃদ্ধি এবং ধানের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকরা ক্রমেই কৃষির প্রতি অনাগ্রহী হয়ে পড়ছেন। কৃষির এই হতাশাজনক চিত্র শুধু কৃষকের ব্যক্তিজীবনকেই বিপর্যস্ত করছে না, বরং প্রভাব ফেলছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার ও সামগ্রিক অর্থনীতিতেও। হাজার হাজার কৃষক শহরমুখী হচ্ছেন, কেউ দিনমজুর হচ্ছেন, কেউবা রিকশা বা ইজিবাইক চালাতে বাধ্য হচ্ছেন। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কৃষিকাজে অভ্যস্ত মানুষ যখন জমি ছেড়ে শহরে জীবিকার খোঁজে ছুটছেন, তখন বুঝতে হবে সমস্যাটা শুধু কৃষি খাতেই সীমাবদ্ধ নয় - এটি সামাজিক ও অর্থনৈতিক সংকটও বটে। বিশেষজ্ঞদের মতে, সিলেট বিভাগের জলবায়ু পরিবর্তন কৃষিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। আগে যে বৃষ্টিপাত হতো পুরো মৌসুমে, এখন তা কয়েক ঘণ্টার ভেতরে নেমে আসে। কখনো আবার প্রয়োজনীয় সময়ে একফোঁটাও পাওয়া যায় না। ফলে কৃষকরা ধান রোপণ কিংবা সেচে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারি উদ্যোগ থাকলেও তা এখনো যথেষ্ট নয়। হাওরের কৃষিকে টিকিয়ে রাখতে হলে অবকাঠামো উন্নয়ন, নদী-খাল ড্রেজিং, জলাধার সংস্কার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণ অপরিহার্য। একইসাথে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা ছাড়া কৃষকের মুখে হাসি ফেরানো যাবে না। হাওরের ধান শুধু কৃষকের জীবিকার ভরসা নয়, এটি জাতীয় খাদ্য নিরাপত্তারও প্রতীক। তাই আজই আমাদের দায়িত্ব নিতে হবে। কৃষকের মনোবল ভেঙে গেলে খাদ্যের ভা-ারও শূন্য হয়ে যাবে। কৃষিকে বাঁচাতে হলে কৃষকের জীবনমান বাঁচাতে হবে - এটাই সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা