সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপি’র মতবিনিময় সভা

পূজামন্ডপে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪০:৫৬ পূর্বাহ্ন
পূজামন্ডপে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন
স্টাফ রিপোর্টার :: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশনের দ্যা পিস প্লেইস হোটেলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। অনুষ্ঠিত সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কোন প্রার্থী কিংবা নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করতে নিষেধ করবে জেলা বিএনপি। পূজার্থীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা করে যাবো। স্পর্শকাতর বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে তীক্ষ্ণভাবে নজরদারিতে রাখা হবে। পূজামন্ডপে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করতে পারে, সে জন্য বিএনপি সবসময় পাশে থাকবে। কলিম উদ্দিন আহমদ মিলন আরো বলেন, জেলায় কমপক্ষে ১৫ জনের সিনিয়র নেতৃবৃন্দের একটি টিম থাকবে। প্রতিমা বিসর্জনের সময় জেলায় সিনিয়র নেতৃবৃন্দের টিম উপস্থিত থাকবে। একইভাবে উপজেলা এবং পৌরসভায় সিনিয়র নেতৃবৃন্দের টিম থাকবে। পূজা উদযাপনের শৃঙ্খলা রক্ষা এবং সহযোগিতার জন্য এই টিম কাজ করবে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য ও পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, মাসুক আলম, রেজাউল হক, অশোক তালুকদার প্রমুখ। বক্তারা আসন্ন দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে উৎসব পালনের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স