সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে
স্টাফ রিপোর্টার:: ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় করা হয়েছে। সভায় সুনামগঞ্জের ১২টি উপজেলার সকল আন্দোলনকারীরা অংশগ্রহণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের শিক্ষার্থী ইমন দোজ্জা আহমেদের সঞ্চালয়ায় সকল শহীদের স্মরণ করে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক টিমের আবু সালেহ নাসিম, আসাদুল্লাহ আল গালিব, হাসিব আল ইসলাম, দেলোয়ার হোসেন শিশির, স্থানীয় শিক্ষার্থী এন ডি উসমান গণি প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিপ্লবের পরে যখন বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়ে তখন আমরা ছাত্ররা দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছি। আমরা যখন গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম তখন আমরা স্পষ্ট করেছিলাম এই ফ্যাসিবাদকে আমরা বিদায় করবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বিনষ্ট করবো। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম বহাল থাকবে। এর ধারাবাহিকতায় আমরা মনে করছি প্রত্যেকটা জেলায় যারা আন্দোলনে যুক্ত ছিলো তাদের সুসংগঠিত করা জরুরি। এ জন্যই আমরা প্রত্যেকটা জেলা সফর করছি। আমরা আজকে মতবিনিময় সভা করার উদ্দেশ্য ছিল, সবার সাথে বসে সিদ্ধান্ত নেয়া- যে কিভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীদের সংগঠিত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করা যায়। জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গে গালিব জানান, দেশপ্রেমিক মানুষদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটিও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনটির আত্মপ্রকাশের সময় তারা বলেছে তাদের লক্ষ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এক ফ্যাসিস্টকে সরানোর পরে আমরা যে ব্যক্তির পরিবর্তন দেখছি তা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সিস্টেমের পরিবর্তন। আর এই সিস্টেমের পরিবর্তনের জন্যই জাতীয় নাগরিক কমিটি কাজ করবে। আর কেন্দ্র থেকেই ঘোষণা দেওয়া হয়েছে এই নাগরিক কমিটির জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হবে। খুব শীগ্রই কেন্দ্রীয় কমিটি সকল জেলা-উপজেলা সফরে আসবেন এবং কমিটি দিবেন। সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর