সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কলিম শাহ বাউল সংঘের সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:২৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:২৫:২২ পূর্বাহ্ন
কলিম শাহ বাউল সংঘের সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংঘের উদ্যোগে মাসিক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বেতগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান এবং লন্ডন প্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদের নির্দেশনায় আলোচনা সভা পরিচালিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ বাউল শিল্পী শাহজাহান সিরাজ, বাংলাদেশ বেতার সিলেটের বংশীবাদক আলী আকবর, বাউল রশিদ উদ্দিন, জেলা বাউল সমিতির সাধারণ স¤পাদক সেলিম সরকার প্রমু।খ বক্তারা বলেন, কলিম শাহ বাউল সংঘের মাধ্যমে বাউল শিল্পীরা ছয় মাসের জন্য বিনা সুদে ৫০ হাজার টাকা ঋণ সুবিধা পাচ্ছেন, যা শিল্পীদের বড় সহায়তা। এছাড়া লন্ডন প্রবাসী আবুল আজাদ সবসময় অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন, যা জেলার জন্য গৌরবের বিষয়। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিক ভান্ডারি, বাউল মিরাজ, আক্কল হোসেন, শিল্পী আফরোজ, ব্যবসায়ী মহিন আলী, নাজমুল হুদা তালুকদার, কবির আহমেদ, উকিল আলী, আতাউর রহমান, কদ্দুস, রিয়াজ, বংশীবাদক সোহেল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি