সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
পরিদর্শন শেষে সড়ক নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের

রঙ্গারচর-লক্ষ্মীপুর সংযোগ সড়কের বেহাল অবস্থা : ভোগান্তিতে চার লাখ মানুষ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১১:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১২:০৫:৪২ পূর্বাহ্ন
রঙ্গারচর-লক্ষ্মীপুর সংযোগ সড়কের বেহাল অবস্থা : ভোগান্তিতে চার লাখ মানুষ ছবি: ভাঙ্গা রাস্তা পরিদর্শনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর দোয়ারাবাজার উপজেলার প্রায়  থেকে  লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে রঙ্গারচর-লক্ষ্মীপুর সংযোগ সড়ক
হরিণাপাটি সেতুর দুই দিকে সড়ক না থাকায় প্রায় পাঁচ বছর আগে নির্মিত সেতুটি অকেজো হয়ে পড়ে আছে। এর ফলে জেলা সদরের সঙ্গে যোগাযোগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বর্ষায় নৌকা, শুকনায় ঝুঁকি : দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা। বর্ষাকালে এটি পানিতে তলিয়ে গেলে স্থানীয়দের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। আর শুকনো মৌসুমে হাঁটা কিংবা ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে চলাচল করতে হয়। এতে রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারায় প্রায়ই বিপদ ঘটে এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও বাধাগ্রস্ত হয়।
জেলা প্রশাসকের পরিদর্শন আশ্বাস : জনগণের দুর্ভোগের খবর পেয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সড়কটি পরিদর্শনে যান সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
এসময় স্থানীয়রা দ্রুত সড়কটি নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা জানতে পেরেছি যে তিনটি ইউনিয়নের প্রায় ৩-৪ লাখ মানুষ এই সেতু ও সড়কটি ব্যবহার করে থাকেন। এই এলাকার মানুষের জেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা এটি। কিন্তু সড়কের এমন দুর্দশা যে এটি চলাচলের একদম অনুপযোগী। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা দ্রুত একটি প্রতিবেদন তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবো। একইসাথে, এই সড়কের জন্য আলাদা বরাদ্দ চেয়ে আমরা পত্র পাঠাবো। সামনে শুষ্ক মৌসুমে যাতে কাজ শুরু করা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হাসিবুল হাসান, উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, দৈনিক উত্তরপূর্ব’র জেলা প্রতিনিধি তানভীর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম