সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের মৌলিক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:১৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন
তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের মৌলিক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় এডিএইচ-জার্মানির অর্থায়ন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত ‘হাওর অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা (হারপি)’ প্রকল্পের আওতায় বড়দল উত্তর ইউনিয়নের হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনায় যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রসেনজিত বিশ্বাস এবং প্রশিক্ষণ সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তাসলিমা আক্তার। এছাড়াও ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার মো. আলমগীর হোসেন ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো দুর্যোগ ব্যবস্থাপনায় যুব নেতৃত্বকে শক্তিশালী করা এবং প্রত্যন্ত হাওর অঞ্চলে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে দুর্যোগের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তথ্য সংগ্রহের জন্য মোবাইল সফটওয়্যার ব্যবহার এবং দুর্যোগকালীন সময়ে সরকারের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণার্থীদের ‘দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশ’ অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দুর্যোগ মোকাবিলায় যুব সমাজকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন