সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ

দিরাই উপজেলার ৯ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:৫৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:৫৪:৫৪ পূর্বাহ্ন
দিরাই উপজেলার ৯ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন
দিরাই প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি’র কমিটি গঠন সম্পন্ন হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ভাটিপাড়ায় সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক শাহদ্বীপ তালুকদার, চরনারচরে সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আতাউর রহমান; রাজানগরে সভাপতি আলী আহমেদ খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল; সরমঙ্গলে সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন; করিমপুরে সভাপতি মাস্টার আব্দুর রহীম, সাধারণ সম্পাদক ফরিদ সর্দার, জগদলে নুরুল হক, সাধারণ সম্পাদক শামীম আহমেদ রানা; তাড়লে সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক দীন ইসলাম এবং কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন, ১১ সেপ্টম্বর কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন দিয়ে শুরু হয়ে শুক্রবার রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে ৯টি ইউনিয়নে বিএনপি’র সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। দীর্ঘ সতেরো বছর পর নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করায় জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স