সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

তাহিরপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:২১:১৩ পূর্বাহ্ন
তাহিরপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ
স্টাফ রিপোর্টার :: বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের চলাফেরা, শিক্ষাগ্রহণ ও দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য আনতে তাহিরপুরে সহায়ক ডিভাইস বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। স্টোর ফর ডিভাইসিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাহিরপুর সদর এপি কার্যালয়ে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়। এসময় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, ওয়াকার এবং গেইটারসহ মোট ৩৩টি সহায়ক ডিভাইস বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন সিলেট এসিও’র অধীনে মোট ৬৫ জন শিশু এই সহায়তা পেয়েছে, যার মধ্যে শুধুমাত্র তাহিরপুর এরিয়া প্রোগ্রামের ১৪ জন শিশুকে এসব ডিভাইস প্রদান করা হয়। বিতরণ করা ডিভাইসগুলোর মধ্যে ছিল- ৮টি অ্যাংকল ফুট অর্থোসিস, ৪টি হুইল চেয়ার, ৪টি টয়লেট চেয়ার, ৪টি বিশেষ চেয়ার (ক্যাস্টার চাকা যুক্ত), ১টি ওয়েজ, ২টি বিশেষ চেয়ার (বড় চাকা যুক্ত), ৪টি স্ট্যান্ডিং ফ্রেম, ২টি গেইটার ও ৪টি ওয়াকার। ডিভাইস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিডি-এর কৃত্রিম হাত-পা বিশেষজ্ঞ ও সমন্বয়কারী শেখ মোহাম্মদ আব্দুল লতিফ, সহায়ক প্রযুক্তি ব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট মো. অহিদুজ্জামান। এছাড়া, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার মহসিন খাঁন, জুনিয়র প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা কান্তা রিচিল, ক্লিয়পা কথা বাগচী ও ইয়াং প্রফেশনাল সুমাইয়া হাবীবসহ প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। নতুন ডিভাইস হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের পরিবার ওয়ার্ল্ড ভিশন ও সিডিডি-এর প্রতি কৃতজ্ঞতা জানায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু