সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৬:৫১ পূর্বাহ্ন
জামালগঞ্জে রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরি
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের হিন্দু ধর্মীয় উপাসনালয় রামকৃষ্ণ সেবা আশ্রমে আড়াই লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতের যে কোনো সময়ে ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানায় বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত পাল লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে আশ্রমের সেবায়িত রাজন চক্রবর্তী সন্ধ্যার পূজা শেষ করে উপাসনালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে রাজন চক্রবর্তী সেবা আশ্রমে গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা।
পরে ভেতরে ঢুকে দেখতে পান পূজা অর্চনার ১টি পিতলের কমন্ডোলী, ৩টি পিতলের প্রদীপ গাছাসহ, ১টি কাসার ঝান, ২ জোড়া কাসার করতাল, ৩টি তামার বড় পুষ্পথালি, ৪টি তামার বড় বাটি, ৩টি তামার তাম্বকোন্ড, সিসি ক্যামেরা ও মনিটর পিসি, ১টি ১২ ভোল্টের ব্যাটারিসহ প্রণামীর বাক্সের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল খোয়া গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালেও সেবা আশ্রমের সকল জিনিসপত্র চুরি হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪