সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫৪:৩৩ পূর্বাহ্ন
প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ
স্টাফ রিপোর্টার :: বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ ও ওরিন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডভিশনের হাছননগরস্থ কার্যালয় থেকে এসব ডিভাইস বিতরণ করা হয়। এতে সুনামগঞ্জ পৌরসভার প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার অংশগ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম। প্রোগ্রাম অফিসার দ্বীপক বৈরাগীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুরা এ সমাজের বোঝা নয়। তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে। এ জন্য কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ এপি। শহরের প্রতিবন্ধী শিশুদের মাঝে ডিভাইস বিতরণ করা হয়েছে দেখে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। আরো বক্তব্য রাখেন ফিল্ড স্পেশালিস্ট সিলেটের মো. অহিদুজ্জামান, সিডিডি-এর শেখ মো. আব্দুল লতিফ, সাভার ঢাকার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম জানান, সাত ধরনের মোট ৬১টি ডিভাইস ১৪ জন প্রতিবন্ধী শিশুর মাঝে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল স্টোর ফর ডিভাইসিলিটি ইন ডেভেলেপমেন্ট সিডিডি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা