সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

১২ কেজি গাঁজা উদ্ধার, ৪ নারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন
১২ কেজি গাঁজা উদ্ধার, ৪ নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রেখা আক্তার (২৩), আকলিমা আক্তার (৩৫), বিউটি আক্তার (২৫), তিনজনই হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের বাসিন্দা এবং মোছাঃ বেগম (৪০) একই থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন সার্কিট হাউস গেটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চার নারী মাদককারবারিকে ঘটনাস্থল থেকে আটক করে তাদের নিকট থেকে ১২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই সাব্বির আহসান। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাস, নারী কনস্টেবল শেখ মাজেদা বিনতে রউফ, কনস্টেবল শামছুল হক, কনস্টেবল জাবরুল ইসলাম ও কনস্টেবল সোহান মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯