সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

সবজির দাম চড়া, বিপাকে নিম্ন আয়ের মানুষ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৮:৫০ পূর্বাহ্ন
সবজির দাম চড়া, বিপাকে নিম্ন আয়ের মানুষ
স্টাফ রিপোর্টার::
টানা বৃষ্টির প্রভাব পড়েছে সুনামগঞ্জের সবজি বাজারে। দুয়েক প্রকারের সবজি ব্যতিত প্রায় সকল প্রকার সবজির দাম ঊর্ধ্বমুখী। ৭০- ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ কেজি ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দুইদিন আগেও যা ছিলো ২৮০ টাকায়। ১০০ টাকা কেজিতে লম্বা বেগুন, গোল বেগুন ১২০ টাকায়, শিম ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০-১২০ টাকা, মূলা ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৮০ টাকা, কাকরুল ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেড়েছে লেবুর দামও। আগে আকার ভেদে লেবুর দাম আগে ১৫-২৫ টাকা হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ২০-৪০ টাকায়। তবে স্থিতিশীল রয়েছে আলু ও রসুনের দাম। অপরদিকে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহ দিন আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০-৭৫ টাকা থাকলেও বর্তমানে ৬৫ থেকে ৬৮ টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে। সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস বেড়েছে নিম্ন আয়ের মানুষের।
সাইফুল ইসলাম নামের এক চাকরিজীবী বলেন, আমাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। আয় বাড়েনি, খরচ বাড়ছে। সবজির দাম বেড়ে যাওয়ায় অন্য খাতে টান পড়ছে।
দিনমজুর সুরুজ আলী বলেন, ৭০-৮০ টাকা ছাড়া কোনো সবজি কিনা যায় না। আমরা দিন আনি দিন খাই। মাছ-মাংস আমাদের জন্য বিলাসিতা। সবজিই একমাত্র ভরসা। সবজির দাম বাড়লে আমরা কই যাবো? এদিকে বিক্রেতারা বলছেন, এখন কম উৎপাদনের মৌসুম চলছে।
এসময় আবহাওয়ার কারণে জমিতে সবজি চাষ কম হয়, ফলে সরবরাহও কমে যায়। এরমধ্যে ভারি বৃষ্টিতে অনেক এলাকার সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। এ কারণে বাজারে সবজির দাম বেড়েছে। তব বৃষ্টি কমলে আগাম সবজি বাজারে আসলে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। শহরের জেলরোড এলাকার সবজি ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে। পাইকারি বাজারে সবজির আমদানি কম। তাই কয়েকদিন ধরে সবজির দাম বেড়েছে। তবে বৃষ্টি কমলে বাজারে আগাম জাতের সবজি উঠবে। তখন সবজি দাম কমে আসবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার