সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

দিরাইয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:২৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:০৫:২৬ পূর্বাহ্ন
দিরাইয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠি
স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক কর্তৃক সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে তাড়ল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ৮নং তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ। কর্মশালায় তাড়ল ইউনিয়নের সিআরএ থেকে প্রাপ্ত তথ্যাবলী এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার মধ্যে বন্যার কবল থেকে হাটি সুরক্ষায় গাইড ওয়াল নির্মাণ, হাওরে বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র নির্মাণ, করচ/হিজল গাছ বনায়ন, বন্যা সহনশীল ল্যাট্রিন, কাউশেড নির্মাণ, খাল খনন, রাস্তা সংস্কার, ঘরের ভিটা উঁচুকরণ, বন্যা পূর্ব-প্রস্তুতির উপর আপদকালীন পরিকল্পনা তৈরিসহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়। সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা সরকারের উন্নয়নের মূল ধারায় স¤পৃক্ত করা হলে তাড়ল ইউনিয়ন দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকরী অবদান রাখতে পারবে। কর্মশালায় সিআরএ প্রতিবেদন এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপস্থাপন করেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি, ব্র্যাক, ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ধলবাজার শাখার ম্যানেজার মমিন উদ্দিন, হিসাব অফিসার নাজিম উদ্দিন, আইডিপি এর জহুর মিয়াসহ তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স