সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ঢল ও বৃষ্টিতে আমন জমিতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:২০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:২৬:৫৩ পূর্বাহ্ন
ঢল ও বৃষ্টিতে আমন জমিতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের প্রায় ২৩ হেক্টর আমন ধানের জমি তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক। চলতি মৌসুমের শুরুতে থেমে থেমে বৃষ্টির কারণে কৃষকেরা স্বস্তিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন। কিন্তু গত তিনদিনের লাগাতার বৃষ্টি তাদের সেই স্বপ্ন যেন ভেঙে পড়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার গৌরারং, মোহনপুর ও সুরমা ইউনিয়নের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কৃষকের রোপণ করা জমি এখন পানির নিচে। চারা নষ্ট হওয়ার আশঙ্কায় তাদের মাথায় হাত পড়েছে। গৌরারং ইউনিয়নের সোনাপুর গ্রামের নাজমুল হোসেন বলেন, আমি ৬ কেয়ার জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলাম। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ধাক্কায় অর্ধেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। সামনে আরও বৃষ্টি হলে, আমাদের সমস্যা হবে। পানি কমে গেলে আবার ভালো ফসলের আশা করতে পারি। গৌরারং ইউনিয়নের রাধানগর এলাকার কৃষক নুরুল ইসলাম জানান, তিনি সাড়ে তিন কেয়ার জমিতে বিনা-২২ জাতের ধান রোপণ করেছিলেন, যা পুরোটাই এখন পানির নিচে। যদি বৃষ্টি না কমে, তাহলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই গ্রামের আরেক কৃষক আব্দুল লতিফ বলেন, তিনি বিনা-২২, ব্রি-৮৭ ও ব্রি-১০৩ জাতের ধান রোপণ করেছিলেন, যার বেশিরভাগই পানির নিচে তলিয়ে গেছে। মোহনপুর ইউনিয়নের আব্দুল হামিদ জানান, তার তিন কেয়ার জমির মধ্যে দুই কেয়ারই তলিয়ে গেছে। যদি বৃষ্টি এভাবে চলতে থাকে, তবে বাকি জমিও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোনাপুর গ্রামের আব্দুল হাইয়ের প্রায় আড়াই কেয়ার জমি পানির নিচে চলে গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১১ হাজার ৯১০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৩ হেক্টর জমি তলিয়ে গেছে। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, সাধারণত সুনামগঞ্জ হাওর অধ্যুষিত অঞ্চলে এবার বৃষ্টি কম হয়েছে। তবে গত তিনদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলায় এ বছর ১১ হাজার ৯শত ১০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এরমধ্যে ২৩ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু বুধবার আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ছিল, বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে এবং ফসলের তেমন ক্ষতি হবে না। তবে যদি ক্ষতি হয়, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪