সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

দেখার হাওরে নয়, বিশ্ববিদ্যালয় চাই পরিবেশবান্ধব স্থানে

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০১:১০ পূর্বাহ্ন
দেখার হাওরে নয়, বিশ্ববিদ্যালয় চাই পরিবেশবান্ধব স্থানে
সুনামগঞ্জবাসীর বহু দিনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)। ইতোমধ্যে অস্থায়ী ক্যা¤পাসে পাঠদান শুরু হয়েছে, নতুন প্রজন্ম জ্ঞান অর্জনের নতুন দিগন্তে পা রেখেছে। কিন্তু প্রস্তাবিত স্থায়ী ক্যা¤পাস নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে, সেটি নিয়ে জোরালো বিতর্ক উঠেছে। সুনামগঞ্জের বৃহত্তম ফসলি হাওর ‘দেখার হাওর’-এর প্রাণকেন্দ্রে অবস্থিত জয়কলস মৌজার ১২৫ একর জমিতে স্থায়ী ক্যা¤পাস নির্মাণের পরিকল্পনা স্থানীয় পরিবেশবাদী সংগঠনসহ সচেতন নাগরিক সমাজ প্রবলভাবে আলোড়িত করছে। পরিবেশবাদী সংগঠনগুলোর যুক্তি উপেক্ষা করার মতো নয়। প্রস্তাবিত স্থানের অধিকাংশই উর্বর বোরো আবাদি জমি, কিছু পতিত জমি ও একটি কবরস্থানও সেখানে রয়েছে। হাওরের ভেতরে এ ধরনের স্থাপনা নির্মাণ শুধু জলপ্রবাহকেই বাধাগ্রস্ত করবে না, বরং কৃষি উৎপাদন, জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকায় মারাত্মক প্রভাব ফেলবে। বোরো ধানই হাওরাঞ্চলের মানুষের প্রধান ভরসা। সুতরাং বিশ্ববিদ্যালয়ের নামে যদি কৃষিজমি ও প্রাকৃতিক স¤পদ ধ্বংস হয়, তবে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের ভুলে গেলে চলবে না- হাওর শুধু কৃষিজমি নয়, এটি একটি জটিল ইকোসিস্টেম। আহসান মারা ও জয়কলস ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত পানি কালনী নদীতে গিয়ে মেশে। সেখানে অবকাঠামো দাঁড় করানো মানে পুরো জলপ্রবাহকে ঝুঁকির মুখে ফেলা। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতা কেবল জমি নয়, আশপাশের জনবসতি ও অর্থনীতিকেও বিপর্যস্ত করবে। যে উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস করে, সেটি কখনো টেকসই হতে পারে না। এ কথা সত্য, সুনামগঞ্জবাসী একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায়। শিক্ষার বিস্তার ও আধুনিক প্রযুক্তি জ্ঞানের জন্য একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এই জেলায় অত্যন্ত জরুরি। তবে বিশ্ববিদ্যালয় চাই- কিন্তু হাওর ভরাট করে নয়। বিকল্প জায়গায় পরিবেশবান্ধব, টেকসই স্থানে বিশ্ববিদ্যালয় নির্মাণই হতে পারে সঠিক পথ। জেলা সদরের আশপাশে অনেক জায়গাই এখনও রয়েছে, যেখানে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করেই ক্যা¤পাস নির্মাণ সম্ভব। আমরা মনে করি, সরকারি পরিকল্পনা গ্রহণের সময় স্থানীয় মানুষ ও বিশেষজ্ঞদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে যদি পরিবেশ ধ্বংসের কলঙ্ক জড়িয়ে যায়, তবে এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুতাপের কারণ হয়ে থাকবে। অতএব, সরকারের কাছে আমাদের জোর আহ্বান-প্রস্তাবিত জায়গাটি পুনর্বিবেচনা করুন। বিশ্ববিদ্যালয় হোক, তবে তা যেন হয় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, টেকসই উন্নয়নের প্রতীক। সুনামগঞ্জবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে যেন না হয় হাওর ধ্বংসের আরেক নাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি