সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

জামালগঞ্জে যুবদলের সভা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে যুবদলের সভা
জামালগঞ্জ প্রতিনিধি :: জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত বলেছেন, দেশের জনগণ জুলুম থেকে মুক্ত হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেক নেতাকর্মী তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে কাজ করবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী যারা করবে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল হোসেন-এর সভাপতিত্বে সহ-সভাপতি এএম মাসুদ রানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সহ সভাপতি অ্যাডভোকেট শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহজাহান ইকবাল হাসান, এমদাদুল হক হিরন, মঈনুল ইসলাম, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, উত্তর ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন আহমদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী