সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

সুরমার তীরে ময়লার ভাগাড়

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৮:৪৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৮:৪৬:২৪ পূর্বাহ্ন
সুরমার তীরে ময়লার ভাগাড়
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের পাশ দিয়ে বয়ে চলেছে সুরমা নদী। বিভিন্ন স্থানে নদীর তীরে যত্রতত্র ফেলা হচ্ছে পলিথিন, প্লাস্টিক, হোটেল-রেস্তোরাঁর উচ্ছিষ্ট, মাছ-মাংস ও সবজির বর্জ্য। এতে একদিকে যেমন নদীর প্রাণ নষ্ট হচ্ছে, তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন সবজির বাজার এলাকা, লঞ্চঘাট, ফেরিঘাট, চান্দিঘাট এবং মধ্যবাজার, ষোলঘর, উকিলপাড়া এলাকায় নদীর তীরজুড়ে তৈরি হয়েছে ময়লার বড় বড় স্তূপ। শহরের অসচেতন বাসিন্দারা প্রতিদিনই বাসা-বাড়ির, হোটেল-রেস্তোরাঁর, বাজার ও কমিউনিটি সেন্টারের বর্জ্য ফেলে যাচ্ছেন নদীর পাড়ে। এতে করে এসব এলাকা থেকে হেঁটে যাওয়া পথচারীদের নাক চেপে ধরতে হচ্ছে।

পথচারী সোহেল মিয়া বলেন, নদীর পাশ দিয়ে হাঁটলে দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। অবিলম্বে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা না হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। পাশাপাশি যারা নদীকে দূষিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। নদীর ধারে ময়লা ফেলার কারণ হিসেবে এক ব্যবসায়ী জানান, বাজারের জন্য কোনো নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা নেই। তাই বাধ্য হয়েই নদীর পাড়ে ময়লা ফেলতে হচ্ছে।

সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু