সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিশ্বম্ভরপুরে আনসার-ভিডিপির ভূমি উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১৯:২৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে আনসার-ভিডিপির ভূমি উদ্ধার
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কাচিরগাতি মৌজায় আনসার ভিডিপির মালিকানাধীন ভূমি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ওই মৌজার রেকর্ডীয় সাড়ে সাত শতক ভূমি দীর্ঘদিন আগে আনসার ভিডিপির দখলে ছিল। জায়গাটিতে বনজ গাছ রোপণ ও একটি টিনসেড ভবন নির্মাণ করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে মালিকানা পরিবর্তন হয়ে ভূমি ও স্থাপনা স্থানীয় এক ব্যক্তির অধীনে চলে যায়। পরবর্তীতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম ও উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমান পিয়াস স্থানীয়দের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। পরে জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালামের সহায়তায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনসার ভিডিপি মহাপরিচালকের অনুকূলে সাফ কবলা দলিল (রেজিস্ট্রিমূলে) করে রেকর্ড সংশোধন করা হয়। উপজেলা সাব রেজিস্টার পলাশ তালুকদার জানান, ১০৩৬ নম্বর দলিল অনুযায়ী উদ্ধারকৃত ভূমি এখন আনসার ভিডিপির মালিকানায় ফিরেছে। ভূমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। এ বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় দীর্ঘদিন পর আমাদের জায়গাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ বলেন, আনসার ভিডিপির এ জায়গাটি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪