সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন
শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, শিশুরা ভবিষ্যতে এ দেশের যারা দায়িত্ব গ্রহণ করবে, তাদের জন্য সরকার এই শিশুশ্রম নিরুৎসাহিত করেছে। তিনি বলেন, আমরা চাই প্রত্যেক শিশু তাদের সহজাত প্রবৃত্তির মাধ্যমে পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। তিনি বলেন, শিশুদের ইচ্ছে করে শিশুশ্রমে যুক্ত করা হয় না। নানা কারণে শিশুরা শিশুশ্রমে জড়িয়ে পড়ে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি ও সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, শিশু শ্রম বন্ধ করা এই নয় যে, মায়ের সাথে ঘর সংসারের কাজ বন্ধ করে দেয়া। শুধু লেখাপড়ার প্রতি নজর দেয়া। তিনি বলেন, প্রত্যেক শিশু স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা, জামা-কাপড়, খাতা-কলম, টেবিল গুছিয়ে রাখা, নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঘরের ছোট-খাটো কাজ করলে শিশু শিখে নিতে পারবে। এটা শিশুদের শিক্ষণীয় কাজ। প্রত্যেক শিশুদের ছোটখাটো কাজ করলে শেখার আগ্রহ বাড়ে। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের এক অনুষ্ঠানে একটি এলাকা বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার কথা শুনেছি। যারা মেয়েরা বড় হচ্ছে তারা যেন বাল্যবিবাহের আওতায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দিনমজুর মা-বাবা যখন শিশু কোলেপিঠে করে কাজে যান। তখন শিশুদের ভালমন্দের প্রতি, তার সুবিধা অসুবিধা বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচিতে যদি শিখনের কোনো কাজ থাকে। তখন সেগুলো বেশি করে চালু করার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইসিবিসি প্রকল্প পরিচালক) আব্দুল কাদির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভা উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জয় সিংহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, সিলেট এরিয়া প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার কাজল দ্রং।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি