সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ
পরিবেশবাদীদের মানববন্ধন

দেখার হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন
দেখার হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়
স্টাফ রিপোর্টার::
‘হাওর ভরাট ও পরিবেশের ক্ষতি করে নয়’ - এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দেখার হাওরে প্রস্তাবিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিরোধিতা করে আন্তঃউপজেলা অধিকার পরিষদ, সুজন-সুশাসনের জন্য নাগরিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), হাউস, জীব-বৈচিত্র্য ও পরিবেশ উন্নয়ন ফোরাম, হাওর-নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনসহ আরও কয়েকটি সংগঠন মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চাই, তবে তার জন্য পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস মেনে নেওয়া যায় না। প্রস্তাবিত জায়গা পরিবর্তন করতে হবে। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় চাই, কিন্তু সেটা হাওর ভরাট করে নয়। আন্তঃউপজেলা অধিকার পরিষদের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক সুনামগঞ্জের সমন্বয়কারী নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সুজন ও সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ-এর সঞ্চালনায় বক্তব্য দেন- বাপা’র জেলা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, পরিবেশবাদী সংগঠন হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, জীববৈচিত্র্য ও পরিবেশ উন্নয়ন ফোরাম-সিলেট-এর সভাপতি আবুল হোসেন, হাওর-নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মিজানুর রহমান রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও যুবশক্তির কেন্দ্রীয় সদস্য ইমনুদ্দোজা আহমদ, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক চৌধুরী নাছিম প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় ফসলি হাওর ‘দেখার হাওর’ কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাওরের আয়তন প্রায় ৪৫,৮৫৯ হেক্টর, যার মধ্যে কৃষিজমি রয়েছে ২৪,২১৪ হেক্টর এবং অকৃষিজমি ২১,৬৪৫ হেক্টর। বিশ্ববিদ্যালয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার জয়কলস মৌজায় প্রস্তাবিত ১২৫ একর জমির মধ্যে অধিকাংশই বোরো ধানের আবাদি জমি, কিছু পতিত এবং একটি কবরস্থানও রয়েছে। বক্তারা দাবি করেন, এই জায়গা হাওরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এর আশপাশে থাকা আহসান মারা ও জয়কলস ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত পানি কালনী নদীতে গিয়ে মিশে।
এখানে ক্যাম্পাস নির্মাণ করা হলে জলপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা বোরো জমি, জলাশয় এবং আশেপাশের জনবসতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে। মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর দাবি, তারা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নন, বরং পরিবেশবান্ধব স্থানে টেকসই উন্নয়নের পক্ষে। বক্তারা বলেন, আমরা স্থান নির্ধারণ করছি না, কিন্তু বলছি- হাওর ধ্বংস করে নয়। বিকল্প জায়গায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। সেটা যেন জেলা সদরের আশেপাশে হয়। প্রসঙ্গত, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনগতভাবে প্রতিষ্ঠিত হয় ২০২০ সালের ১৮ নভেম্বর। এরপর ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে অস্থায়ী ক্যা¤পাসে পাঠদান শুরু হয়। বর্তমানে প্রথম ব্যাচে (২০২৩-২৪) ১২৮ এবং দ্বিতীয় ব্যাচে (২০২৪-২৫) ১৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষক রয়েছেন ১৭ জন এবং স্টাফ ২৭ জন।
অস্থায়ী ক্যাম্পাস হিসেবে সুনামগঞ্জ জেলা সদর থেকে ১৮ কি.মি. দূরে টেক্সটাইল ইনস্টিটিউট, একটি কলেজ, মাদ্রাসা এবং কয়েকটি বাসা ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে