সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পথে যেতে যেতে : পথচারী

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৯:২৪ পূর্বাহ্ন
পথে যেতে যেতে : পথচারী
ক্ষমতার লোভ অনেক মানুষের চিরস্থায়ী লোভ। তাই যুগে যুগে দেশে দেশে ক্ষমতালোভী মানুষেরা ক্ষমতায় যেতে মরিয়া হয়ে ওঠে। আন্দোলন-সংগ্রাম খুন-হত্যা সকল প্রকার কাজই করে থাকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। নিজের সমস্ত বিবেক-বিবেচনা বিসর্জন দেয় শুধু ক্ষমতার লোভে। ইতিহাসে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। অথচ ক্ষমতায় গিয়ে তারা বেমালুম ভুলে যায় পেছনের কথা ও ইতিহাস। লুটপাট, গুম, খুন, হত্যা, ক্ষমতার অপব্যবহার সবই করে অবলীলায়। তখন তারা একটি বারও ভাবেনা যে, চেয়ারটি সামান্য সময়ের জন্য। নিকট অতীতের কথাই যদি বলি তাহলে শ্রীলংকার কথা বলতে হয়। ২০২২ সালের ঘটনা। জ্বালানী ও খাদ্য বিষয়ে ভয়াবহ সংকটে পড়ে দেশটি। দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্থ হলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। শুরু হয় দেশজুড়ে ব্যাপক আন্দোলন। দেশ প্রায় অচল হয়ে পড়ে। অবশেষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোটাবায়া রাজাপাকসে ও তার পরিবার। শ্রীলংকার এই ঘটনা প্রমাণ করে দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ, লুটপাট চরম আকারে পৌঁছলে ক্ষমতাসীনের পতন অবশ্যম্ভাবী। অনেকটা শ্রীলংকার মতই ঘটনা ঘটে নেপালে। গত ৮ সেপ্টেম্বর/২৫ সংঘটিত গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় ৭২ জন। ফলে পদত্যাগ করতে বাধ্য হন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। সে দেশে সরকারের স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষ অসহিষ্ণু হয়ে পড়ে। ফলশ্রুতিতে দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলে দেশটিতে ফুঁসে ওঠে জনগণ। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দেশের সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকতে পারে না। নেপালের অন্তত ৩৫ লক্ষ লোক বিভিন্ন সূত্রে ভারতে বাস করে। ব্যবসা-চাকুরি আরও নানা সূত্রে বসবাস করা মানুষগুলো ভারতের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে। নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুধু শ্রীলংকা বা নেপালই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের ঢেউ আছড়ে পড়ছে প্রতিদিন। ইন্দোনেশিয়াতেও লেগেছে এই ঢেউ। ভারত ও প্যাসিফিক ওসেনের মধ্যবর্তী দেশ ইন্দোনেশিয়া। ১৯৪৫ সালে দেশটি নেদারল্যান্ডস-এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ৩৩টি প্রদেশ নিয়ে দেশটি গঠিত। ২০২৪ সালে বাংলাদেশে যেমনটি ঘটেছিল ঠিক তেমনই এক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। দেশটির সংসদীয় নেতা ও সর্বোচ্চ নেতাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে নানা রকম সংবাদ প্রচারিত হচ্ছিল দেশটির সংবাদ মাধ্যমে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সে দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি নেপালের প্রথম নারী বিচারপতি। ৭৩ বছর বয়সী এই নতুন প্রধানমন্ত্রী সে দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের নিকট শপথ গ্রহণ করেন। নেপাল ছোট দেশ। এর আয়তন বাংলাদেশের তুলনায় অনেক ছোট, জনসংখ্যাও কম মাত্র ৩ কোটি। নেপালকে প্রাকৃতিক সৌন্দর্য্যরে কারণে লোকেরা ‘হিমালয় কন্যা’ হিসেবে আখ্যায়িত করে থাকেন। সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় এক পর্যায়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল রাজপথের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির পরিস্থিতি শান্ত হয়। শপথ গ্রহণের সময় সুশীলা কার্কি কোনো বক্তব্য দেননি। শুধু হাত নেড়ে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের বিষয় হচ্ছে ইতোমধ্যে এই নতুন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে ভারত, বাংলাদেশও। ইতোমধ্যে দেশটিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের তারিখও ঘোষণা করা হয়েছে। ৬ মার্চ ২০২৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার গণতন্ত্রের এই ঢেউ নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের কথা তো বলতেই হয়। বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের নির্বাচিত (!) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন ভারতে। এখনও তিনি সেদেশেই অবস্থান করছেন বলে জানাগেছে। দিনটি ছিল ৫ আগস্ট ২০২৪। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা নিয়ে এদেশবাসী যে গর্ব করতো তা ধুলায় লুটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এমনটি আমরা অদূর ভবিষ্যতে আশা করি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা