সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দুর্গাপূজা উদযাপনে জামালগঞ্জে মতবিনিময়

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:১৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:১৪:০৮ পূর্বাহ্ন
দুর্গাপূজা উদযাপনে জামালগঞ্জে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা উৎসব-মুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত জয়নাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম আম্বিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য শম্ভু, সহ সভাপতি সিন্ধুভূষণ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জ্ঞান রঞ্জন তালুকদার, ভীমখালি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মালিক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, নতুনপাড়া পূজা কমিটির সভাপতি সুধাংশু সরকার লালন, ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজর হাবিবুর রহমান, ইউপি সদস্য রবীন্দ্র তালুকদার, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন প্রিন্সিপাল ফখরুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, আনসার ভিডিপি কর্মকর্তা প্রবীর গাঙ্গুলি, জমিয়ত নেতা আলতাফুর রহমান, ছাত্র প্রতিনিধি হাসান আল মাসুম, পীযুষ কান্তি তালুকদার, এনসিপি নেতা আবিদুল প্রমুখ। আসন্ন শারদীয় দুর্গাপূজায় উপজেলার ৫১ টি পূজা ম-পে নির্বিঘেœ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক নেতৃবৃন্দকেও জোরালো ভূমিকা পালনের আহবান জানানো হয়। সভায় উপজেলা পূজাম-প পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স