সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

বিবিয়ানা মডেল অনার্স কলেজে নবীন বরণ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৩১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৩১:৩১ পূর্বাহ্ন
বিবিয়ানা মডেল অনার্স কলেজে নবীন বরণ
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেছেন, হাওরের অঁজো পাড়াগায়ে এমন মনোরম পরিবেশ এবং রাজনীতি ও মোবাইল মুক্ত কলেজ ক্যা¤পাস আমাকে অভিভূত করেছে। আমি কলেজের সার্বিক কল্যাণ কামনা করি। নামে যেমন মডেল কলেজ তেমনি পরিবেশ, পরিচ্ছন্ন ও বিভিন্ন পরীক্ষায় উপজেলা ও জেলার সেরা ফলাফল সত্যই মডেল কলেজের পরিচয় বহন করে। তাদের এ সৃজনশীল কর্ম সত্যিই প্রশংসার দাবিদার। আমি শহরের অনেক স্কুল কলেজে গিয়েছি এমন শান্ত সুন্দর পরিবেশ এবং পরিপাটি ক্যাম্পাস দেখিনি। এ কলেজ তার অতীত ঐতিহ্য ধরে রেখে সুনামগঞ্জ-সিলেট কেন, দেশ সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পাবে এ আমার বিশ্বাস। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে অবস্থিত বিবিয়ানা মডেল অনার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক অমর চাঁদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, কলেজের সহকারী অধ্যাপক ফয়জুন্নাহার, রুনেল আহমেদ, সিনিয়র প্রভাষক আশিষ কুমার দাস, মেরাজুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, কামরুল আলী, সামছুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম, শাহনুর আলম, জ্যোতি দাস প্রমুখ। বক্তব্য রাখেন নবীন ও প্রবীন শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন