সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

‘ফুল স্পিডে’ চলছে সংসদ নির্বাচনের কেনাকাটা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:২৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:২৩:৩৭ পূর্বাহ্ন
‘ফুল স্পিডে’ চলছে সংসদ নির্বাচনের কেনাকাটা
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ কেনার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। এক্ষেত্রে কিছু কিছু উপকরণ পুরোটাই সংগ্রহ করে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। কিছু সংগ্রহের কাজ চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। সরেজমিন নির্বাচন ভবনের বেজমেন্টে গিয়ে দেখা যায়, ভোটের উপকরণ গুছিয়ে রাখছেন কর্মীরা। জানা গেছে, লাল গালা ২৩ হাজার কেজির মধ্যে এসেছে নয় হাজার ২০ কেজি, স্বচ্ছ ব্যালট বাক্স ৫০ লাখের মধ্যে এসেছে চার লাখ ৮০ হাজার, আট লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে ছয় লাখ এসেছে, ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের তিন লাখ ৯৬ হাজার সংগ্রহ করা হয়েছে। এক লাখ ১৫ হাজার ব্রাস সিলের মধ্যে নয় হাজার ৯২০টি কেনা হয়েছে। আর ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ ও ১ লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগের সবগুলোই সংগ্রহ করা হয়েছে। এদিকে নয় লাখ ৪০ হাজার স্ট্যা¤প প্যাড ও ৯ লাখ ৪০ হাজার অমোচনীয় কালির কলম মধ্য অক্টোবরের মধ্যেই ইউএনডিপি সরবরাহ করবে। এ ছাড়া ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগের পুনঃদরপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, নির্বাচনে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের প্যাকেট ও নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের জন্য পরিচয়পত্র ছাপানোর কার্যক্রম শুরু করা হয়েছে। বিজি প্রেস ব্যালট পেপার ছাপাতে প্রয়োজনীয় কাগজও সংগ্রহ করেছে। ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, ভোটের জন্য দেশি উপকরণগুলো ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সংগ্রহ করা হবে। আর বিদেশি উপকরণগুলো মধ্য অক্টোবর নাগাদ পেয়ে যাব। আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিভিন্ন আইন-কানুনও সংশোধনের কাজ প্রায় গুছিয়ে এনেছে। দল নিবন্ধনের কাজও প্রায় শেষের পথে। ভোটার তালিকা হালনাগাদ স¤পন্ন হয়েছে। চূড়ান্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সীমানাও। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪