সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

২৮ বছর পর নভেম্বরে হচ্ছে শাকসু নির্বাচন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন
২৮ বছর পর নভেম্বরে হচ্ছে শাকসু নির্বাচন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করা হবে এ নির্বাচন। রবিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের আয়োজন করা হবে। এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই শাকসু নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে তারা যদি সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটে, তাহলে ক্ষতি হবে। তাই আশা করবো, লেখাপড়ার পাশাপাশি তারা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, তাদের দাবি প্রশাসনকে জানাতে পারবে, আদায় করে নিতে পারবে। নির্বাচনের সময়সূচি জানতে চাইলে উপাচার্য বলেন, ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে এবং পূজার ছুটি শুরু হবে। অক্টোবরের ১৫ তারিখের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের। এক্ষেত্রে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রের কাজ স¤পন্ন হয়নি, তা স¤পন্ন করা হবে। এ ছাড়া নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার শাকসু নির্বাচন হয়েছে। ২৮ বছর ধরে শাকসু নির্বাচন হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪