সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

মওদূদীবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে : উপদেষ্টা মাহফুজ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪২:৪১ পূর্বাহ্ন
মওদূদীবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে : উপদেষ্টা মাহফুজ
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, মওদূদীবাদীরা ‘মব’ করে তাকে হত্যার পরিকল্পনা করছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এ স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো মওদূদীবাদী প্রক্সি রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এরই মধ্যে অর্ধেক ডজনের মতো প্রক্সি রাজনৈতিক দল কাজ করছে। এ প্রেক্ষাপটে তোমাদের নতুন করে আর কিছু যোগ করার নেই। তিনি আরও লেখেন, বরং নতুন করে সংজ্ঞায়িত করো, নতুন করে চিনতে শেখো এবং নিজেদের অবস্থান পুনর্দাবি করো। মাহফুজ আলমের ‘মওদূদীবাদী’ শব্দটি ব্যবহারের মাধ্যমে জামায়াতে ইসলামী এবং এর অনুসারীদের ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মাহফুজ আলম তার স্ট্যাটাসের নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন। স্ক্রিনশটে দেখা যায়, একাধিক ব্যক্তি তাকে ‘শায়েস্তা’ করার কথা বলছেন। স্ক্রিনশটে গত ১১ মে'র কিছু আলোচনা দেখা যায়। সেখানে একজন ব্যবহারকারী মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টের লিংক শেয়ার করে তাকে ‘বদমাশ’ আখ্যা দেন। আলোচনায় সালাহ উদ্দিন নামে একজন লিখেছেন, তবে সল্যুশন একটাই, এরে মভ (মব) করে ফেলতে হবে...। এছাড়া হাফিজুর রহমান নামে আরেকজন লিখেছেন, ওরে একটু সাইজ করা দরকার। এনাফ হইছে। স্ক্রিনশটে উল্লিখিত ফেসবুক পোস্টটি মাহফুজ আলমই ১১ মে তারিখে দিয়েছিলেন। ওই দিন অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। সে সময় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দলের আন্দোলনে জামায়াত-শিবিরের নেতারা জাতীয় সংগীতের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে অভিযোগ ওঠে। মাহফুজ আলমের ১১ মে’র স্ট্যাটাসে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ, পাকিস্তানপন্থা এবং জুলাই মাসের ঘটনা স¤পর্কে কঠোর মন্তব্য করা হয়। নেটিজেনদের ধারণা, এই স্ট্যাটাসই জামায়াত-শিবির নেতাকর্মীদের ক্ষুব্ধ করে। মাহফুজের এ স্ট্যাটাসের নেপথ্যে শুক্রবার লন্ডনে তার নিজেরই হামলার শিকার হওয়ার ঘটনা প্রভাব রাখতে পারে। এ দিন মাহফুজ আলম লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় অনুষ্ঠানস্থলের বাইরে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেখানে তিনি সরকারের ভেতরে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেই নিষ্ক্রিয় থেকে মাহফুজকে ‘হত্যাযোগ্য’ করে তোলার অভিযোগ তুলেছেন। নাহিদ লিখেছেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্ত বার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এনিসিপির আহ্বায়ক আরও লিখেছেন, এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪