সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন
জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন
দিরাই প্রতিনিধি ::
আগামী শনিবার অনুষ্ঠিত হবে দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে দিরাই শহরের অলি গলি প্রার্থীদের ব্যানার পোস্টার ও বিলবোর্ডে সয়লাব। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে তাদের সমর্থকদের সাথে নিয়ে দোকানে এবং বাসা বাড়িতে ভিড় করছেন। শহরের সর্বত্র এখন চলছে নির্বাচনী আমেজ। মহাজন সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ওই ৫টি পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন। আগামী শনিবার দিরাই মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনজু মিয়া বলেন, আমি এর আগে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দেখেছি। এবারের মতো এতো প্রচার-প্রচারণা দেখিনি। যারা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছেন, সকল ব্যবসায়ীদের সাথে সুস¤পর্ক রেখেছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেব। রিকশা চালক জামাল মিয়া বলেন, দিরাই বাজারের হকল গল্লি ব্যানার পোস্টারে ভরি গেছে। প্রার্থীরা দল বানদিয়া নিজের পছন্দের লোক লইয়া বাজারের দোকান দাররার কাছে ভোট চাইতা চইন। আমার কোনো ভোট নাই, এরপরেও আমরার কাছেও তারা দোয়া চাইছইন। অনে বাজারের হকল খানো খালি ভোটের মাত। আমরা চাই ভালা মানুষ পাশ করুক, যে ঘুষ খায়না, বাজারের উন্নতি করবো। একাধিক প্রার্থীর সাথে আলাপ করলে তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মুকুল মিয়া বলেন, সভাপতি-সাধারণ স¤পাদকসহ ৫টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোট তারা তাদের নেতা নির্বাচন করবেন, শনিবার নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে নির্বাচন জমে উঠেছে। সবার সহযোগিতায়। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবো, তিনি ব্যবসায়ী, প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স