সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪১:৫০ পূর্বাহ্ন
দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের সহকর্মীরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিরাপদ সড়ক ও গাড়িচালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, চালকের অবহেলায় এই দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। উল্লেখ্য, গত শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মারা যান জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জহিরুল ইসলাম (৩৭) ও সবদর আলী (৩৭)। তাঁরা মোটরসাইকেলে করে সরকারি কাজে জগন্নাথপুর যাচ্ছিলেন। সহকর্মীরা জানান, তাদের মোটরসাইকেল সড়কের বাঁ পাশে থাকলেও বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি উল্টোদিক দিয়ে গিয়ে ধাক্কা দেয়। মানববন্ধনে সহকর্মীরা বলেন, একটি দুর্ঘটনায় দুটি পরিবার নিঃস্ব হয়ে গেল। সবদর আলীর মা, স্ত্রী ও দুই সন্তান এখন অনিশ্চয়তায় পড়েছেন। একই অবস্থা জহিরুল ইসলামের পরিবারেরও। বক্তব্য দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমীন, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মৌসুমী চক্রবর্তী, মো. সিরাজ মিয়া, প্রসেস সার্ভার জ্যোতির্ময় সরকার কেশব প্রমুখ। মানববন্ধনে একাধিক বক্তা তার সহকর্মীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, জমিরুল এবং সবদর আমাদের পরিবারেরই সদস্য ছিলেন। তাদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার জন্য দায়ী ঘাতক চালকের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি দিতে হবে। বক্তারা আরো বলেন, আজ আমরা শুধু দুজন সহকর্মীকে হারাইনি, আমরা আমাদের পরিবারের দুই সদস্যকে হারিয়েছি। তাদের শূন্যতা কোনোদিন পূরণ হবে না। আমরা এই শোকের মুহূর্তে তাদের পরিবারের পাশে আছি এবং থাকব। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা হোক। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা শাহীনূর রহমান, প্রশাসনিক কর্মকর্তা খাদিজা বেগম, উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, ইমাম হোসেন, রাহুল তালুকদার, সজল তালুকদার, জেলা নাজির মো. রেজওয়ানুল হক রাজা, গোপনীয় সহকারী সিদ্ধার্থ শংকর রায় চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী