সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি

বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরে সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন
বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরে সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের সময় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন মর্মে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিটি র‌্যাব মহাপরিচালক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, অফিসার ইনচার্জদের কাছে পাঠানো হয়। এদিকে এরইমধ্যে চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করতে শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০