সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৩৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ছবি: নিহত ২জনের প্রতি মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার, আহমেদ নূর আলবাব ও শাহ মো. কামরুজ্জামান।

শনিবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জারিকারক মো. জমিরুল হক জুয়েল (৩৭) ও মো. সবদর আলী (৩৭) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। সড়ক দুর্ঘটনায় দুইজন চাকরিজীবীর মর্মান্তিক মৃত্যুতে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ গভীরভাবে শোকাহত। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন আহমেদ নূর আলবাব, মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন, মো.বায়েজীদ বিন ওয়াহিদ, মো.নূর, মিল্লাত আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প