সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৯:২৮:৫৩ পূর্বাহ্ন
দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি
সুনামকণ্ঠ ডেস্ক :: নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির। আগামী কয়েক দিনের মধ্যেই সুশীলা কার্কি বিভিন্ন পদে মন্ত্রীদের নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তিস¤পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য জেন জি বিক্ষোভকারীদের সমর্থনের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, সেইসঙ্গে পরিবর্তন চাওয়া জেন জি বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তাদের। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। দেশটিতে চলমান অনিশ্চয়তার মধ্যে জেন-জি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল। শপথ গ্রহণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। ামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে নেপালে তিন দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকারের পতন হয়। এরপর বুধবার আন্দোলনকারীরা কার্কিকে নতুন প্রধানমন্ত্রী করতে সমঝোতায় পৌঁছেছে বলে মনে হলেও অনেকের মধ্যেই মতপার্থক্য দেখা দেয়। তবে সব মতপার্থক্য ছাপিয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন সুশীলা কার্কি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু