সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
খাইমতর এলাকার উড়াই বিল

বিলের গাছ কেটে নিল প্রভাবশালীরা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
বিলের গাছ কেটে নিল প্রভাবশালীরা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সদর উপজেলার আফতাবনগর ইউনিয়নের খাইমতর এলাকায় উড়াই বিলের পাড়ে বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।এ বিষয়ে ১০ জনের নাম উল্লেখ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিয়েছেন খাইমতর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ইকবাল হোসেন।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই লিখিত অভিযোগটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে জমা দেন তিনি। অভিযুক্তরা হলেন খাইমতর গ্রামের আব্দুল হেকিম, সুমন আহমেদ, জাহাঙ্গীর আলম, আফাজ উদ্দিন, মখলিছ মিয়া, জমির উদ্দিন, আমির উদ্দিন, জুনেদ আহমেদ, তাজ উদ্দিন এবং আব্দুস সামাদ। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো ধরনের অনুমতি ছাড়াই উড়াই বিলের পাড়ে বিভিন্ন প্রজাতির ১০/১২ টি গাছ কেটে নেয়। গাছ কাটায় গ্রামের লোকজন বাধা নিষেধ করলে, অভিযুক্তরা হুমকি ধমকি প্রদান করে। এই গাছগুলো কেটে নেওয়ায় এলাকার সৌন্দর্য নষ্ট হয়েছে এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংসের পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে উল্লেখ করা হয়। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের আব্দুস সামাদ, তাজ উদ্দিনকে একাধিক বার যোগাযোগ করা হলে ‘পরে কথা বলবেন’ এমনটা বলেই ফোনকল কেটে দেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, অভিযোগের কাগজটি হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি