সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নোয়াগাঁও অষ্টগ্রাম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফজলে রাব্বি খান

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
নোয়াগাঁও অষ্টগ্রাম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফজলে রাব্বি খান ছবি: নবাগত সভাপতি মাওলানা ফজলে রাব্বি খান।
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও অষ্টগ্রাম কামিল মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে সভাপতি মনোনয়নসহ আগামী ২ বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটিতে ভীমখালী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাওলানা ফজলে রাব্বি খানকে সভাপতি ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুসলেহ উদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। নবাগত সভাপতি ফজলে রাব্বি খান এই মাদ্রাসা থেকে আলিম, জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদ্রাসা ফতেপুর থেকে ফাজিল ও কামিল এবং এমসি কলেজ থেকে বিএ পাশ করেন। নতুন কমিটিতে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ