সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১২:০৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১২:০৪:২৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ
স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগের মাদক সম্রাটেরা এখন পালিয়ে গেছে, তবে সীমান্ত থেকে শহর পর্যন্ত গড়ে ওঠা সিন্ডিকেট এখনও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাই বিএনপির নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। এ কথাগুলো বলেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল হক। বৃহস্পতিবার তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন ও মথুরকান্দি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেন এবং ৩১ দফা প্রচারণা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। শেষে মৌয়াকুড়া নতুন বাজারে এক পথসভায় তিনি বলেন, “আল্লাহর রহমতে যদি সংসদে যাওয়ার সুযোগ হয়, তবে সলুকাবাদ সীমান্তে শুল্কস্টেশন স্থাপনের মাধ্যমে কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।” সভাটি সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মামুনুর রশিদ কয়েছ, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য খলিলুর রহমান, কবির হোসেন, আব্দুল আউয়াল, বুরহান উদ্দিন, আসাদুজ্জামান, শামসুল ইসলাম, আবুল কালাম, উপজেলা যুবদল সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল যুগ্ম আহ্বায়ক শেয়খুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সলুকাবাদ বিএনপি নেতা হেলাল উদ্দিন, মোতালিব, উপজেলা ছাত্রদল সদস্য সচিব কোহিনূর আলম, সলুকাবাদ ইউনিয়ন যুবদল সভাপতি শবদর আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর