সুনামগঞ্জ , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

আমৃত্যু দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চাই : নাছির চৌধুরী

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:২১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:২৪:২৬ পূর্বাহ্ন
আমৃত্যু দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চাই : নাছির চৌধুরী
দিরাই প্রতিনিধি ::
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আপনারা আমাকে দুই বার উপজেলা চেয়ারম্যান এবং একবার এমপি বানিয়েছেন। আমি সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আমার অসুস্থতায় সার্বক্ষণিক আপনারা আমার খবর নিয়েছেন। আপনাদের এ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই, এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমি আমৃত্যু দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চাই। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বুধবার দুপুরে দিরাই পৌরশহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নাছির চৌধুরী আরও বলেন, আমি দীর্ঘ দিন জনপ্রতিনিধি থাকলেও নিজের জন্য কিছুই করিনি, সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা আমার পাশে থাকবেন এ আমার বিশ্বাস। নাছির উদ্দিন চৌধুরী বলেন, দিরাই-শাল্লার গণমানুষের দাবি আদায়ে আমি সব সময় সোচ্চার ছিলাম। ভাসান পানিতে জেলেদের জীবনসংগ্রামের ন্যায্য অধিকার, কৃষক ভাইদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে আন্দোলন করেছি। অনেক স্বপ্ন ছিল দিরাই-শাল্লার উন্নয়ন নিয়ে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আমি বিশ্বাস রাখি আগামী নির্বাচনে প্রার্থী হলে জয়ী হবো।
তিনি বলেন, বিগত ১৭ বছর ভোটের অধিকার ছিলো না। ছাত্র-জনতার কঠোর আন্দোলন ও রক্তের বিনিময়ে স্বৈরশাসকের বিদায়, ভোটার অধিকার ফিরে এসেছে। তাই সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে ত্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।
এদিকে, বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগ দেন। বেলা দুইটার দিকে দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীকে নিয়ে মঞ্চে আসেন নাছির চৌধুরী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম