সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

দোয়ারাবাজারে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১২:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১২:৪৬:৫২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে নবজাতকের মর্মান্তিক মৃত্যু
একটি পরিবারের স্বপ্নহারা কান্না যেন আর কোনো পরিবারকে গ্রাস না করে দোয়ারাবাজারে নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো এক নিষ্ঠুর বাস্তবতা সামনে এনেছে। হাসপাতালের পথে গর্ভবতী এক নারী যখন সময়মতো চিকিৎসা পাননি, তখন তাঁর সন্তান মায়ের কোলেই নিভে গেল - এই চিত্র আমাদের উন্নয়ন, প্রশাসন ও মানবতার ব্যর্থতার প্রতীক হয়ে থাকবে। কেন এমন হলো? কারণ, খাসিয়ামারা নদী থেকে বালু বহনকারী ট্রাক আর পিকআপে রাবারড্যাম এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে ছিল। একটি নবজাতকের প্রাণহানি শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের বেদনা। বাবা শফিকুল ইসলামের আর্তনাদ আমাদের কানে বাজতে থাকা উচিত- “আমাদের স্বপ্ন মাটিতে মিশে গেল।” প্রশ্ন জাগে, মানুষের জীবন যখন ঝুঁকির মুখে, তখন বালু ব্যবসা কি তার চেয়ে বড় হয়ে উঠবে? জনস্বার্থের কথা চিন্তা না করে যদি প্রশাসন, জনপ্রতিনিধি ও ইজারাদাররা দায় এড়ানোর খেলায় মেতে ওঠেন, তবে এমন মৃত্যু আবারও ঘটবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার স্পষ্ট মন্তব্য- মাত্র কয়েক মিনিট অক্সিজেন পেলে শিশুটি বেঁচে যেত - এই ব্যথাকে আরও গভীর করে তুলেছে। আমরা মনে করি, মানবজীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। একটি পরিবারের স্বপ্নহারা কান্না যেন আর কোনো পরিবারকে গ্রাস না করে। উন্নয়ন মানে কেবল রাস্তা ভরাট, বালু উত্তোলন বা ব্যবসা নয়, বরং উন্নয়ন মানে মানুষের জীবনকে নিরাপদ করা। শিশুটির এই করুণ মৃত্যু আমাদের সকলের জন্য সতর্কবার্তা-অবহেলা ও দায়িত্বহীনতার কাছে যদি জীবন এত সহজে হারিয়ে যায়, তবে আমরা কীসের সভ্য সমাজ গড়ছি?

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা